মুহম্মদ আবুল বাশারঃ
নান্দাইল উপজেলা থেকে একাদিক বার নির্বাচিত জাতীয়
সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান (তুহিন)
এর শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
অনুষ্ঠিত হয়।গত শুক্রবার বেতাগৈর ইউনিয়নের জামে
মসজিদে উপজেলা যুবলীগ নেতা ফারুক আহমেদ দোয়া
মাহফিলের আয়োজন করেন। ফারুক আহমেদ বলেন নান্দাইল
উপজেলার উন্নয়নের রূপকার আলহাজ্ব আনোয়ারুল
আবেদীন খান তুহিন এমপি হটাৎ শারীরিক অসুস্থ হওয়ায়
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা করেন।সে লক্ষে তার
শারীরিক সুস্থতার জন্য আমি সকলের নিকট দোয়া চাচ্ছি।
মহান আল্লাহ্ পাক যেনো তার শারীরিক সুস্থতা দান
করেন।এসময় মসজিদের খতিব, এলাকার মুসল্লি সহ সাধারণ
লোকজন দোয়া মাহফিলে শরিক হন। দোয়া মাহফিল শেষে
মিষ্টি বিতরন করা হয়।