রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভাঙ্গায় ন্যায্যমূল্যে সীামিত আয়ের মানুষের মাঝে টিসিবির পন্য বিক্রি শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৫.৩২ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় সীমিত আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রি শুরু হয়েছে। অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষজন যাতে কম দামে নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয় করতে পারেন,সেজন্য সরকারী প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবির) র ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব পন্য সামগ্রী বিক্রয় করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদ ও আজিম নগর ইউনিয়ন পরিষদে প্রতি পরিবারের জন্য ২ কেজী করে তেল,ডাল,চিনি সহ মোট ৪৬০ টাকায় এসব পন্যসামগ্রী বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। ন্যায্যমূল্যে পন্যসামগ্রী নিতে নারী-পুরুষ সহ সীমিত আয়ের লোকজন কেন্দ্রগুলোতে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করতে দেখা যায়। জানা গেছে, উপজেলায় ১১ হাজার ৩,শ ৯০ জন সুবিধাভোগীর মাঝে পর্যায়ক্রমে এসব সামগ্রী বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা আঃ কাদের সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com