রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ঈশ্বরগঞ্জের ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ

  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১১.৫২ পিএম
  • ৫৩৪ বার পড়া হয়েছে

 

মুহম্মদ আবুল বাশারঃ

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ ২৮শে মার্চ সোমবার অনুষ্ঠিত হয় । ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। শপথবাক্য পাঠ শেষে জেলা প্রশাসক তার বক্তব্যে প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরেন।সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে ও ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ায়ম্যানদের করণীয় বিষয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। যারযার দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য  আহবান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার)  মো:  জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক (স্হানীয় সরকার) মো: এরফানুর রহমান, ১নং  ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফা (হানিফ), ২নং সোহাগী ইউপি চেয়ারম্যান  কাদির আহমেদ ভূঁইয়া, ৩নং সরিষা ইউপি চেয়ারম্যান মোঃ একরাম হোসেন, ৪নং আঠারবাড়ী ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, ৫নং জাটিয়া ইউপি চেয়ারম্যান  মোঃ শামসুল হক ঝন্টু, ৬নং মাইজবাগ ইউপি চেয়ারম্যান মোঃ ছাইদুল ইসলাম বাবুল, ৭নং মগটুলা ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ শিহাব উদ্দিন আকন্দ, ৮নং রাজিবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল আলী ফকির, ৯নং উচাখিলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল হাসান খান সেলিম, ১০নং বড়হিত ইউপি চেয়ারম্যান  মোঃ আজিজুল হক ভূঁইয়া মিলন, ১১নং তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ৭ ফেব্রুয়ারী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com