রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

জাতীয় দূর্যোগে সবার আগে স্কাউটরা এগিয়ে আসে-রাষ্টপতি

  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২, ১০.১০ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ কিশোরগঞ্জের মিঠামইনে প্রধান অতিথি হিসেবে ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প ২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ। রোববার (২৭ মার্চ) বিকালে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে ৬ দিনব্যাপী ক্যাম্প উদ্বোধন করেন।

এতে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জলবায়ুর উষ্ণতা রোধে জনসচেতনতা তৈরি, বন্যা, ঘুর্ণিঝড়, ভবনধ্বস ও অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজসহ জাতীয় দুর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে।

বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও ক্যাম্প চীফ দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বক্তব্য রাখেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প সাংগঠনিক কমিটির সভাপতি এম এম ফজলুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com