ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে ২৬শে মার্চ শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, ছাফির উদ্দিন আহমেদ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া (সুমন) এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।