রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

স্বাধীনতা দিবসে ভাঙ্গা সরকারি কৃষি অফিসে উঠানো হয়নি জাতীয় পতাকা।

  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২, ৮.৩০ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তা মানার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে ভাঙ্গায়। এখানে খোদ সরকারি প্রতিষ্ঠানেই নিয়ম মেনে যথা সময়ে পতাকা উত্তোলন না করার বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।

সকাল ১০:৫০মিনিটে গিয়ে দেখা গিয়েছে উপজেলা কৃষি অফিসে দিবসটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বিশেষ এই দিনটিতে খোদ সরকারি কার্যালয়ে যথা সময়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় স্থানীয় লোকজন ক্ষোভ জানিয়ে বলেন, বিজয়ের ৫০ বছরের এ দিবসটিতে কৃষি অফিসে জাতীয় পতাকা না টানানোর দায় উপজেলা কৃষি কর্মকর্তার। উপজেলা কৃষি অফিসে কেন জাতীয় পতাকা নেই, এই প্রশ্ন উপজেলা প্রশাসনের কাছে আমাদের!

স্থানীয় ব্যক্তি সোহাগ বলেন, এটি খুবই অন্যায়। আমরা জানি স্বস্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে সরকারের ঘোষণার পরেও আমরা কতিপয় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা দেখতে পারছিনা। এটা খুবই দুঃখজনক ও লজ্জাস্কর বিষয়।

স্থানীয় ব্যবসায়ী মোঃ রাজু বলেন, উপজেলা কৃষি অফিসে পতাকা নাই। এখানে জাতীয় পতাকা থাকা আবশ্যক। আমাদের চোখে পড়েছে পতাকা না টানানোর বিষয়টি, তবে দ্রুত টানানো উচিৎ।
কৃষি অফিসের এক কর্মচারি বলেন ,আমাদের অফিসের পতাকাটা ইদুরে খেয়ে ফেলেছে।পতাকা কিনার জন্য স্যারকে বলা হয়েছে।
কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন,আমাদের ভুল হয়ে গেছে,একটু ম্যানেজ করে নিন।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের কাছে জানতে চাওয়ার পর তিনি বলেন বিষয়টি আমার জানা নেই ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com