ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে মহান স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সম্মানিত সন্তান ১৯০জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।.২৬শে মার্চ শনিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংবর্ধনা সভায় উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য প ও প কর্মকর্তা ডা. নুরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা গন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।