মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

নাপা ঔষধ সেবনে নয় বরং বিষ প্রয়োগে মারা গেছে শিশু দুইটি ,বলছে পুলিশ

  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১২.১১ পিএম
  • ৭১৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে দুইটি শিশুকে বিষ প্রয়োগে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শিশু দুটির মাকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন  বলেছেন আটক হওয়া নারী পুলিশের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন এবং আজই তাকে আদালতে উপস্থাপন করা হচ্ছে।

তিনি সব কিছু স্বীকার করেছেন। তিনি ও তার কথিত প্রেমিক পরিকল্পিতভাবে দুই শিশুকে বিষ প্রয়োগে হত্যা করেন। পরে ফার্মেসি থেকে ঔষধ এনে মুখে ঢেলে দেন যাতে সবাই মনে করে ঔষধের বিষক্রিয়ায় এমনকি হয়েছে ।

শিশু দুটির বাবা তার স্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করেছেন।

দেশের বড় ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি প্যারাসিটামলের জনপ্রিয় ব্র্যান্ড নাপা।

এই ব্র্যান্ডের সাসপেনশন বা সিরাপ শিশুদের জ্বর বা ব্যথায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

পরে দেশের প্রায় সব জায়গা থেকে ওই ঔষধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর ওই ঔষধে কোন ধরণের ক্ষতিকর উপাদান না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

ওদিকে দুই শিশুর বাবা তার স্ত্রী ও অপর একজনকে আসামী করে বুধবার খুনের মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ। শিশু দুটির বাবা একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি।

অতিরিক্ত পুলিশ সুপার বলছেন যে আসামী অপর ব্যক্তির সাথে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিলো ও তারা বিয়ের পরিকল্পনা করেছিলেন বলে ওই নারী জিজ্ঞাসাবাদে তাদের জানিয়েছেন।

তাদের পরিকল্পনা অনুযায়ী শিশু দুটিকে মিষ্টির সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেন সেই নারী। তবে প্রথম থেকেই তার আচরণ ছিলো সন্দেহজনক।  ওই ‘নারীর প্রেমিক’ ব্যক্তিটিকে আটকের চেষ্টা চালাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com