রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২, ৯.১৬ পিএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

মোঃ হায়দার.তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে তথ্য কমিশন ও উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাওছার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ড.মো.আ.হাকিম
পরিচালক গবেষণা প্রকাশনা ও প্রশিক্ষণ বাংলাদেশ তথ্য কমিশন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান মতে যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক সেহেতু জনগনের ক্ষমতায়ন ও অধিকার সুনিশ্চিত করতে তথ্য অধিকার আইন ২০০৯ প্রণীত হয়েছে।

তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দূর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশের উন্নয়নের গতিধারাকে বেগবান করার জন্য, টেকসই গণতন্ত্র ও সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য তথ্য অধিকার আইনের ব্যবহার ও চর্চা বাড়াতে হবে।

তথ্য জানার ও পাওয়ার বিষয়ে সংশ্লীষ্ট কর্তৃপক্ষের নিকট নির্দিষ্ট আবেদন ফরম ক অনুযায়ী আবেদন করতে হবে। কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য কমিশন, প্রবিধান ধারা, কর্তৃপক্ষ কর্তৃক তথ্য প্রকাশ, প্রচারের অনুসরনীয় নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রদান করবেন। বাংলাদেশের নিরাপত্তা, অখন্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এ রকম তথ্য প্রচার করা যাবেনা। ২০ কার্য দিবসের মধ্যে তথ্য দিতে হবে। তথ্য সরবরাহে অপারগ হলে ১০ কার্য দিবসের মধ্য ফরম খ অনুযায়ী আবেদনকারীকে জানাতে হবে। ফরম গ অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি উর্ধতন কর্তৃপক্ষের নিকট আপীল আবেদন করতে পারবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক
, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন,সকল সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের সচিব তালতলী প্রেসক্লাবের সভাপতি মো.গোলাম কিবরিয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো.ইউসুফ আলী,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো.হাইরাজ মাঝি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com