শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

টিসিবির পণ্য অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১.১৭ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলায় আজ টিসিবির পণ্য অতিরিক্ত দামে দোকানে বিক্রি ও বাসা বাড়িতে অবৈধভাবে মজুদের অভিযোগে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং ১১২ লিটার তেল ও ২৫০ কেজি মশুরের ডাল জব্দ করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার কর্মকর্তারা সকাল ১০টায় মহানগরীর কালিয়াজুড়ি এলাকায় এ অভিযান –পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, কুমিল্লা মহানগরীর কালিয়াজুড়ি এলাকার ওএমএস ডিলার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ফয়সালুর রহমান তার দোকানে টিসিবির তেল অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার বাসা থেকে জব্দ ১১২ লিটার তেল ও ২৫০ কেজি মশুরের ডাল এতিমদের মাঝে বন্টনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হন্তান্তর করা হয়। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com