দিলীপ কুমার দাস,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ মঙ্গলবার (৮ মার্চ / ২০২২) ঐতিয্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহন করেছে প্রেসক্লাব নির্বাহী পরিষদ। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১১ টায় আনন্দ শোভাযাএা । সোয়া ১১ হতে অপরাহ্ন ২ টা মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়। বিকেল ৩ টায় ময়মনসিংহ উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনার। সন্ধা ৭ টায় একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক এডভোকেট মোস্তাফা এম এম ( মতিন) (মরনোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানকে সংবর্ধনা জ্ঞাপন । সর্বশেষ রাত ৮ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাব সংশ্লিষ্ট গনকে উপস্থিত থেকে অনষ্ঠান সফল করতে আহবান জানিয়েছেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল হোসেন।