শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

নওগাঁয় ২০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার আটক ২ বিএনপি’র নেতা

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৪.৪০ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে
 নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর (দক্ষিণপাড়া) এলাকায় এনএসআই নওগাঁ কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ ও এনএনআই এর যৌথ অভিযান পরিচালনা করে ৪০ কেজি ওজনের ০১টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যাহার মূল্য আনুমানিক ২০ কোটি টাকা ও মূর্তি পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার।
গতকাল ০৭ মার্চ রাত্রী ৮ ঘটিকায় নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর দক্ষিণপাড়া মোঃ আলী আকবরের বাসভবনের সিড়ি ঘর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
এসময় এনএসআই ও পুলিশের উপস্থিতি টের পেয়ে এ চক্রের মূলহোতা মোঃ কাউছার আলী (৩০) ও তার স্ত্রী সুমি খাতুন (২৮) পালিয়ে গেলেও পাচারকারী চক্রের ২ সদস্য আটক।
আটককৃত পাচারকারী চক্রের ২ সদস্য হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল গ্রামের মৃত বদরুদ্দীনের ছেলে ও পত্নীতলা উপজেলা বিএনপির  আহবায়ক কমিটির সদস্য ও আকবরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন (৬০) ও আকবরপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মোঃ আলতাফ হোসেন (৫০) কে আটক করা হয়।
সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, গোপন তথ্যে জানা যায় যে, মোঃ কাউছার আলী তার নিজ বাসার শয়নকক্ষে দূর্লভ কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উচ্চমূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রেখে দেন দরবার চালাচ্ছে। উক্ত বিষয়টির সত্যতা যাচাইয়ে নিবিড় পর্যবেক্ষণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিতের পর গোয়েন্দা ছক এঁকে ডিবির সহযোগিতায় ধামইরহাট থানা পুলিশ এই মূর্তি উদ্ধার করে এবং ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে আজ জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com