রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে  ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২, ৬.০৮ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস উদযাপন হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আজ ০৭ মার্চ সকাল ৯টা থেকে মুক্তির মোড়ে অস্থায়ীভাবে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। পরে একে একে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, খাদ্য বিভাগ, চেম্বার অব কমার্স, জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে বেলা ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com