শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ভুয়া ঋণ প্রদান কোম্পানি খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, গ্রেফতার-১

  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৭.৩২ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

ভুয়া ঋণ প্রদান কোম্পানি খুলে প্রতারণা মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ শহিদুল ইসলাম ওরফে লিমন। এসময় তার হেফাজত হতে ১৪টি মোবাইল ফোন, উত্তরণ ডেভেলপমেন্ট কোম্পানির ৮৮টি আবেদন ফরম, ১৫ টি সিল, বিভিন্ন ব্যাংকের ২৩ টি চেকের পাতা ও প্রতারণার নগদ ৯ লক্ষ ৪২ হাজার টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার শামসুল আরেফীন জানান, একটি প্রতারক চক্র প্রতারণার উদ্দেশ্যে উত্তরণ ডেভেলপমেন্ট কোম্পানি নামে একটি ভুয়া কোম্পানি খুলে রাজধানীর বিভিন্ন জায়গায় ২/৩ মাসের জন্য অফিস ভাড়া নেয়। এরপর তারা পত্রিকায় কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেয়। কর্মী নিয়োগ করে গ্রাহক সংগ্রহ করার জন্য নিয়োগকৃত কর্মীদের তাদের নিজ বাড়ি এলাকায় পাঠিয়ে দেয়। প্রতারক চক্র প্রতারণার উদ্দেশ্যে ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে ঋণ দেওয়ার নামে ১০% হারে সিকিউরিটি হিসেবে গ্রাহকদের কাছ থেকে নিয়োগকৃত কর্মীদের মাধ্যমে অর্থ আদায় করে। পরবর্তীতে গ্রাহককে ঋণ এর সমপরিমাণ অর্থে ব্যাংক চেক প্রদান করে। ঋণ গ্রহীতাগণ ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের এ্যাকাউন্টে টাকা নেই বলে জানায়। এভাবে এ প্রতারক চক্র গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে অফিস বন্ধ করে দেয় ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এসংক্রান্তে কোম্পানির নিয়োগকৃত একজন কর্মীর অভিযোগের প্রেক্ষিতে বিমান বন্দর থানায় ৩ মার্চ ২০২২ তারিখে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা লালবাগ বিভাগ।

তিনি আরো বলেন, মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতের অবস্থান শনাক্ত করা হয়। অতঃপর বৃহস্পতিবার (৩ মার্চ ২০২২) রাজধানীর বিমানবন্দর থানা ও তুরাগ থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

গ্রেফতারকৃত শহিদুলসহ অন্যান্য সহযোগীরা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এ চক্রের অন্যান্য সহযোগী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে মর্মে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

গ্রেফতারকৃতকে বিমানবন্দর থানার রুজুকৃত মামলায় পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com