শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বিমানবন্দর এলাকা থেকে ২৭৫০ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৮.৫০ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ২৭৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিমানবন্দর থানা পুলিশ।

বুধবার (২ মার্চ ২০২২) দুপুর ১২:৩০টায় বিমানবন্দর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-নাসির উদ্দিন ও রাহমান উল্যা রুবেল।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বি এম ফরমান আলী পিপিএম জানান, কতিপয় মাদক ব্যবসায়ী বিমানবন্দর থানার গোলচত্ত্বর এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় নাসির ও রাহমানকে ২৭৫০ পিস  ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com