রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আ’লীগ ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্যর দাম বাড়িয়েছে

  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২, ৮.২৭ পিএম
  • ৪৯৬ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বলেছেন,
বর্তমান সরকার জনগনের ভোটে নির্বাচিত নয় বিধায়,তাদের কোন দায়বদ্ধতা নেই। আজ দ্রব্যমূল্যের উর্ধমুখী আওয়ামীলীগের ব্যবসায়ী সিন্ডিকেট ও দূর্ণীতির ফল। জনগনের সার্থের কথা না চিন্তা করে সরকার দলীয় নেতা কর্মিদের ভাগ্য পরিবর্তন করছে। সরকার দলীয় সিন্ডিকেট জনগণের উপর অতিরিক্ত মূল্য চাপিয়ে দিচ্ছে। তাই আমরা স্পষ্ট ভাষায় বলকে চাই জনগনের বিরুদ্ধে গিয়ে অতীতে কোন সরকার টিকতে পারে নাই আওয়ামীলীগও পারবে না। আ’লীগ দলীয় সিন্ডিকেট করে দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে ।
বুধবার (২ মার্চ) দুপুরে শহরের মুক্তির মোড় শহিদ মিনারে নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের মুক্তির মোড় শহিদ মিনারে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র কমিটির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান। যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন আহম্মেদও এ্যাডঃ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মতিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে হুদা বাবুল,রাজশাহী বিভাগীয় সাংগঠনিক ফৌজদার শফিকুল ইসলাম,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসফ কবির চৌধুরী শত।
সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম (ভিপি রানা), যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, গোল্ডেন,ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা লাগামহীনভাবে দুব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com