শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বিএনপির রিজভীসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২, ৩.৩৭ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ আজ বুধবার এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এ তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ হাতিরঝিল থানার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু, রুহুল কবির রিজভীসহ তিন জন আদালতে না আসায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পিপি আরও বলেন, দুই মামলায় মোট আসামি আট জন। এর মধ্যে চার জন জামিনে। তাঁরা হলেন—আমির হোসেন, আশরাফ হোসেন, হানিফ রায়হান ও রহিম।
এ ছাড়া রুহুল কবির রিজভী, শাহিন, দেলোয়ার ও রানা হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। নথি থেকে জানা যায়, রাজধানীর হাতিরঝিল থানায় আট জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

 এনটিভি

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com