শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

নওগাঁয় সৎ বাবার দ্বারা মেয়ে ধর্ষণ, সৎ বাবা গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৬.১০ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে
 নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর মান্দায় সৎ বাবার দ্বারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনার ধর্ষিতা ছাত্রীর নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ তার সৎ বাবা নজরুল ইসলাম (৫৫)কে গ্রেফতার করে।
এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর মেয়ে মোছাঃ মনি আক্তার ১৫ বছর পূর্বে জনৈক সুমনের সহিত বিয়ে হয়। তাদের সংসার জীবনে একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। পরবর্তীতে সুমন তার স্ত্রীকে তালাক প্রদান করলে ভিকটিমের মা মোছাঃ মনি আক্তার তার বাবার বাড়ি এলাকার আসামি নজরুল ইসলামকে বিয়ে করে। এরপর নজরুলের সাথে তার বনিবনা না হওয়ায় সে নজরুলকে তালাক দিয়ে তিন বছর পূর্বে থেকে সৌদি আরবে অবস্থান করছেন।
একারণে ওই ছাত্রী তার নানীর সাথে তার নানার বাড়িতে থাকেন এবং স্থানীয় একটি সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করেন। এমতাবস্থায় গত শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে তার প্রতিবেশী রাহেলা বেগম এর বাড়িতে যাওয়ার পথে আসামি নজরুল ইসলাম সুমনাকে হাত ধরে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
মামলার সত্যতা নিশ্চিত করে মান্দা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com