মুহম্মদ আবুল বাশারঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের উনার জন্মদিন
ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পালন করা হয় ।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মহামান্য
রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর ছোট ভাই
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ২৪শে ফেব্রুয়ারি
বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সিনিয়র সহ-
সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম খান সুরুজের
সভাপতিত্বে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের
জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী,
সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব
সংহতির সভাপতি মোঃ আশিক আনোয়ার, সাধারণ সম্পাদক এ
এইচ এম সারোয়ার জাহান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি
মোঃ আতিকুর রহমান সুজন, সাধারণ সম্পাদক টিপু ভূঁইয়া,
সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সহ জাতীয় পার্টির
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত
ছিলেন।