মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৫.৫৯ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায়  ১১ জনের মৃত্যু । এ সময়ে নতুন করে ১ হাজার ৪০৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জন। আর মোট মৃত্যু হলো ২৯ হাজার ১৬ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৬ জন। এ নিয়ে দেশে মোট ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৫টি ল্যাবে ২৫ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৫ হাজার ৭০২টি। মৃতদের মধ্যে ৫জন পুরুষ ও ৬জন নারী। এর মধ্যে শূন্য থেকে ১০ বছরের ১জন, ২১ থেকে ৩০ বছরের ১জন, ৩১ থেকে ৪০ বছরের ১জন, ৪১ থেকে ৫০ বছরের ১জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩জন ও ৮১ থেকে ৯০ বছরের ৩জন।

শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ৪জন, রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে, বরিশাল ও সিলেট বিভাগে ২জন করে মারা গেছেন। এর মধ্যে ৯ জন মারা গেছেন সরকারি হাসপাতালে ও ২ জন বেসরকারি হাসপাতালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com