রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির কমিটি গঠন

  • আপডেট সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৫৪ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

মুহম্মদ আবুল বাশারঃ

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শম্ভুগঞ্জের ২০ তম বার্ষিক সভায় নবনির্বাচিত আঞ্চলিক পরিচালকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সহকারী পরিচালক বিপ্লব চন্দ্র দাস বৃহস্পতিবার শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে সভা  কক্ষে শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত আঞ্চলিক পরিচালকগন হলেন ময়মনসিংহ সদরের মোঃ রফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, তারাকান্দার জেসমিন আক্তার। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের মনোনীত পরিচালকরা হলেন, গৌরিপুরের সাজেদা আক্তার, আবু তাহের সিদ্দিক, হালুয়াঘাটের আবু সালেক ইব্রাহিম   খান,  মহিমা চিসিম, রফিকুল আলম, তারাকান্দার আল মাসুদ বিশ্বাস, ফুলপুরের হামিদা আক্তার মল্লিক ও ডাক্তার নিজাম উদ্দিন। শপথ শেষে দ্বিতীয় অধিবেশনে মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এজিএম এম.এস আফজাল হোসেনের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম খন্দকার শামীম আলম, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী (উত্তর) আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকৌশলী (দক্ষিণ) মনিরুল ইসলাম সহ আরো অনেকেই। শেষ পর্যায়ে পরিচালকদের ভোটে ২০২২ইং সালের নির্বাহী কমিটিতে সভাপতি পদে আবু সালেক ইব্রাহিম খান, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজেদা আক্তার এবং কোষাধ্যক্ষ রফিকুল আলম নির্বাচিত হন। এ কমিটি বিদ্যুতের উন্নয়ন মূলক কার্যক্রমে সহযোগীতা করবে সমিতির লোকজন আশাবাদি ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com