রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

জাগোনারীর ’র আয়োজনে রাইট টু গ্রো (আরটুজি) প্রকল্পের অবহিতকরণ সভা।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১০.২০ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে জাগোনারীর ’র আয়োজনে রাইট টু গ্রো (আরটুজি) প্রকল্পের অবহিতকরণ সভা কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৪ ফেব্রুয়ারী ২০২২ ইং বৃহস্পতিবার জাগোনারীর’র আয়োজনে রাইট টু গ্রো (আরটুজি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচ বছর ব্যাপী চলমান এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, কর্ম এলাকার ৫ বছর কম বয়সী সকল শিশুদের পুষ্টি সমৃদ্ধ হিসাবে গড়ে তোলা।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুর মোহাম্মাদ মাষ্টার, চেয়্যারম্যান, কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ, সভায় আরো উপস্থিত ছিলেন দুইা ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যাবৃন্দ। এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবি অংশগ্রহণ করেন। প্রকল্পটি বরগুনা জেলার তালতলী উপজেলায় সাতটি ইউনিয়নে বাস্তবায়িত হবে।

শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন আল-মামুন, ইউনিয়ন ফ্যাসিলিটেটর (আরটুজি) প্রকল্প । জাগোনারীর কার্যক্রম ও (আরটুজি) প্রকল্পের সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রদান করেন মোঃ মনিরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী (আরটুজি) প্রকল্প।

পরবর্তীতে সভায় সকল অংশগ্রহণকারী মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত প্রকাশ করেন।

সভা শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে সব ধরণের সহযোগিতা প্রদান এবং বাস্তবায়নকারী সংস্থাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ধন্যবাদ জ্ঞাপন করেন।

চলতি মাসে তালতলী উপজেলার সবগুলো ইউনিয়নেই আরটুজি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com