রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দাম কমানোর দাবিতে বিএনপি কর্মসূচির

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৭.১২ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দাম কমানোর দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, দাম কমানোর দাবি এবং উপজলো পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির দাবিতে আগামী শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ২টায় মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হবে। এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় ও মহানগরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ২ মার্চ দেশের সব জেলায়, ৫ মার্চ উপজেলা পর্যায়ে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। মির্জা ফখরুল আরও বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, দাম কমানোর দাবি ও উপজেলা পর্যায়ে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির দাবিতে ৬ মার্চ ছাত্রদল, ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল, ১০ মার্চ কৃষক দল এবং ১২ মার্চ সারা দেশের ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে হাটসভা করা হবে। ১৪ মার্চ মহিলা দল, ১৫ মার্চ তাঁতীদল বিক্ষোভ সমাবেশ করবে।বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই। বাজারে যেমন নিয়ন্ত্রণ নেই, ঠিক তেমনি কোনো কিছুতেই তাদের নিয়ন্ত্রণ নেই। মূলত সরকারের দুর্নীতির কারণে নিত্যপণ্যসহ সব কিছুর দাম বাড়ছে। বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এ সরকারের আমলে কোথাও কোনো একাউন্টিবিলিটি নেই। দুর্নীতির সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের লোকজন জড়িত। ব্যাংকের এমডি থেকে শুরু করে যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বেরিয়ে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো লক্ষণ নেই। আর এসবের কারণেই দুর্নীতি বাড়ছে। পানির দাম বাড়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের দুর্নীতির কারণেই পানির দাম বাড়ছে প্রতিনিয়ত। ওয়াসার যিনি এমডি, তাকে বারবার একই পদে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিবার তার বেতন বাড়ানো হচ্ছে।সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার সবক্ষেত্রে চরম দুর্নীতি করছে। এর প্রভাব পড়ছে বাজারে। আর এর ফল ভোগ করতে হচ্ছে জনগণকে। বর্তমান সরকারের আমলে এমন কোনো পণ্য পাবেন না যার দাম ২৫ গুন থেকে ১০০ গুন বাড়েনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com