মুহম্মদ আবুল বাশারঃ
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মাইজবাগ পাঁচপাড়া বাগে জান্নাত
নূরানী ও হাফিজিয়া মাদরাসার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ২৩
ফেব্রুয়ারি দিবাগত রাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন ত্রিশাল আউলিয়া নগরের জামিয়া রাহমানিয়া মাদরাসার
মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমীন রাজি।
সহ-সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষকঃ
ডাক্তার মুহাম্মদ গোলাম মোস্তফা (এম বি বি এস)। প্রধান
ওয়ায়িজ হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন রাহমানি।
বিশেষ বক্তা গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট কেন্দ্রিয় জামে
মসজিদের খতীব হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ রুহুল আমিন
নাঈম। বিশেষ আলোচক হযরত মাওলানা মুহাম্মদ নূর উদ্দিন
জালালি। বিশেষ অতিথি মাইজবাগ ইউনিয়নের নব নির্বাচিত
চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম বাবুল, সাবেক চেয়ারম্যান মোঃ
নিজাম উদ্দিন, মাইজবাগ ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ
বাবুল মিয়া, নবনির্বাচিত মেম্বার মোঃ বোরহান উদ্দিন, মাদরাসার
উপদেষ্টা মোঃ আব্দুল হেকিম মাস্টার, মোঃ রুকুন উদ্দিন মাস্টার,
আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মতিন, মোঃ আজিজুল হক, মোঃ
মোফাজ্জল হোসেন, মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, প্রতিষ্ঠানের
সভাপতি মুহাম্মদ আবদুস সালাম, সহ-সভপাতি মোঃ হাসিম উদ্দিন,
সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সাইদ আলম, মাদরাসার মুহতামিম
হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল বাশার (মোমেন), মোঃ
মোস্তফা,সার্বিক সহযোগিতায় মাইজবাগ বাজারের আল মদিনা মটর
এর ব্যবসায়ি মোঃ আজহারুল ইসলাম রিপন, মাইজবাগ বাজারের
ব্যবসায়ি মোঃ আল আমিন, ইয়ান কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট
এর (কম্পিউটার শিক্ষক) মুহাম্মদ মিশুক ইসলাম সহ আরো
স্থানীয় উলামায়ে কিরামগণ ও ধর্মপ্রিয় মুসলমানগণ ওয়াজ
মাহফিলে শরিক হন। ওয়াজ মাহফিল শেষে প্রধান বক্তা কুরআনে
হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন মাদরাসার
উন্নতি ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মুনাযাত করেন।