রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে ভুল অ্যানেস্থেসিয়া দিয়ে ওটি থেকে রোগী ফেরত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১২.৩৩ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

তালতলী( বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে চুক্তির থেকে ২ হাজার টাকা কমের কথা বলায় গর্ভবতী এক রোগীকে অপারেশন রুমি নিয়ে অ্যানেস্থেসিয়া করার পরে ফেরত পাঠানোর অভিযোগ তালতলী ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে।

বুধবার(২৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় ঔ গর্ভবতী নারী ও তার স্বজনরা এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৭ ফেব্রুয়ারি সন্ধার দিকে তালতলী ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে সেলিনা বেগম (৩৫) নামের এক গর্ভবতী নারী শারীরিক চেকআপের জন্য আসেন। ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা.নুসরাত জাহান ঔ গর্ভবতী মহিলাকে দ্রুত সিজারের পরামর্শ দেন। ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল কর্তৃপক্ষ সিজারের জন্য ৩০ হাজার টাকা চায়। গর্ভবতী নারীর পরিবার গরীব হওয়ার কারণে সিজারের জন্য ১২ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়। নগদ ১০ হাজার টাকা দেওয়া হলে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন থিয়েটারে নিয়ে গর্ভবতী নারীকে তিনটি অ্যানেস্থেসিয়া ইনজেকশন দেওয়া হয়। এতে সম্পূর্ণ অজ্ঞান না হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার মুহূর্তে ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষের মাসুম ফরাজী সিজার করতে বাধা দেন। তিনি বলেন ২ হাজার টাকা কম দিবে তারা কম দিলে সিজার হবে না। পরে ওই নারীকে অসুস্থ অবস্থায় ডায়াগনস্টিক সেন্টার থেকে বের করে দিয়ে বলেন আপনারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিন প্রাইভেট ক্লিনিকে আপনাদের চিকিৎসা হবেনা। এ সময় নগদ ১০ হাজার টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বেসরকারী একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে সিজার করান তারা।

তালতলী ইসলামী ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে এমন অবহেলার কারণে সচেতন মহল তীব্র নিন্দা জানান। তারা বলেন রোগিদের সাথে এমন আচরণ তাদের নতুন না। বিভিন্ন সময়ে রোগিদের ও তার পরিবারের সাথে অমানবিক আচরণ করে থাকেন। ছাড়াও অতিরিক্ত টাকা নিয়ে কাঙ্ক্ষিত সেবা দিচ্ছেন না। এই ঘটনার বিচার হওয়া দরকার। রোগিকে অপারেশন থিয়েটার নিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে সেখান থেকে ফেরত খুব খারাপ বিষয়।

এ বিষয়ে সেলিনা বেগম বলেন,আমাকে প্রথমে তিনটা ইনজেকশন দেওয়া হলে আমি কিছুটা অজ্ঞান হই। পুরোপুরি হইনি। দুই হাজার টাকা কমের কথা বলায় আমাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। আমার জমা দেওয়া ১০ হাজার টাকাও ফেরত দেয়নি তারা। আমি বরিশাল থেকে চিকিৎসা নিয়ে তালতলীতে আসি। আমি বিচার চেয়ে থানায় ও ইউএনও’র কাছে অভিযোগ লিখেছি। আজকের জমা দিবো।

এবিষয়ে ইসলামী ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিক পক্ষের মাসুফ ফরাজী সাংবাদিকদের জানান, তিনি আমাদের হাসপাতালে ভর্তি হয়নি প্রথম দেখায়
রোগীর অবস্থা খারাপ মনে হওয়ায় তাকে সরকারি হাসপাতালে যেতে বলা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ কাওছার হোসেন,এ বিষয়ে আমাদের কাছে কেউ কিছু বলেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা সিভিল সার্জন ডা.মো.ফজলুল হক বলেন,
সরকারি অনুমতি ছাড়া কোন অপারেশন করার অনুমতি নেই কোন প্রাইভেট হাসপাতালের, আবেদিত থাকলে তারও একটা মেয়াদ থাকে, আবেদন করে বছরের পর বছর পরে থাকবে তা হবেনা। আর ঐ রোগীর সাথে যা হয়েছে তা দুঃখ জনক,আমার কাছে কেউ অভিযোগ দিলে আমি ব্যবস্থা গ্রহণ করবো। তারপরো আমি বিষয়টির খোঁজ খবর নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com