রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা চরদুয়ানী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১২.৩১ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা গতকাল বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর সহযোগিতায় চরদুয়ানী ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলনায়তনে ওই কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন অন্তত ২৫ বছরের বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হলো।

চরদুয়ানী ইউনিয়ন দুর্যোগ কমিটির সভাপতি জাহানারা জানু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল। সভায় আরও বক্তব্য দেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) চরদুয়ানী ইউনিয়ন টিম লিডার হারুন অর রশিদ, প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল, ইউপি সদস্য আলমগীর হোসেন, মিজানুর রহমান মঞ্জু, আলমগীর শেখ, ইউপি সচিব ফয়সাল করিম, এনএসএস এর প্রজেক্ট ফ্যাসিলেটর মোরশেদুল ইসলাম ও মাঠকর্মী রুমা বেগম।

সভায় বক্তারা বলেন, পাথরঘাটা উপজেলার মধ্যে অত্যাধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ একটি ইউনিয়ন হচ্ছে চরদুয়ানী। তবে সরকারি-বেসরকারি ও স্থানীয় সিপিপি স্বেচ্ছাসেবক কর্মীদের সহায়তায় দুর্যোগের পূর্ববর্তী বার্তা ও পরবর্তী করণীয় মানুষের কাছে পৌছে দিতে সর্বাত্তক কাজ করবে চরদুয়ানী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

সভায় চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল বলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্যোগ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত সচেতন করা হবে এবং দুর্যোগে বাস্তবসম্মত যেসকল ব্যবস্থা রয়েছে পরিষদের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হবে। তবে এখন থেকে প্রতি দুই মাসে অন্তত একবার ইউনিয়ন দুর্যোগ কমিটির সভা অবশ্যই হবে। এছাড়াও চরদুয়ানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি কক্ষ সিপিপিকে বরাদ্দ দিয়ে চরদুয়ানীতে দুর্যোগ ব্যবস্থাপনায় সিপিপির অংশগ্রহণ আরও বৃদ্ধি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com