নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীর উপজেলার
কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল
১১টায় বদলগাছী জেলা পরিষদ ডাকবাংলোতে আয়োজিত
বর্ধিত সভায় উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কর সিদ্দীক
এর সভা পতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
কৃষকলীগ কেন্দীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ
তারিন। প্রধান বক্তা নওগাঁ জেলা যুগ্ন আহবায়ক মোঃ
খোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
আওয়ামীলীগের সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক আব্দুস সালাম, জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল
ওয়াহাব, জহুরুল ইসলাম স্বাধীন, ভগিরত কুমার মন্ডল, গোলাম
সাকলাইণ সুবেল, রাহেলা চৌধুরী, মমতাজ চৌধুরী, হাফিজার
রহমান, সরদার হেলাল উদ্দিন প্রমূখ। সভায় সর্বসম্মতিত্রুমে
আবু বক্কর সিদ্দীককে আহবায়ক ও বেলায়েত হোসেন মিলনকে
যুগ্ন আহবায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক
কমিটি ঘোষনা করা হয়।