মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম সমুদ্র বন্দরে কন্টেইনার ওঠানামায় রেকর্ড গড়েছে

  • আপডেট সময় সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৩৭ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সমুদ্র বন্দরে নতুন বছরের জানুয়ারি মাসে কন্টেইনার ওঠানামায় রেকর্ড গড়েছে। প্রথম মাসে রের্কড সংখ্যক কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে এই সমুদ্র বন্দরটিতে। চলতি বছর জানুয়ারী মাসে আমদানি রপ্তানি মিলিয়ে রের্কড সংখ্যক দুই লাখ ৯২ হাজার কন্টেইনার ওঠানামা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আজ এ বিষয়টি নিশ্চিত করে।
তিনি জানান, কন্টেইনার হ্যান্ডেলিং সচল রাখার জন্য সবসময় চট্টগ্রাম বন্দর সক্রিয়। কন্টেইনার জট যাতে না বাঁধে সেজন্য সজাগ থাকে বন্দর কর্তৃপক্ষ। প্রয়োজন অনুযায়ী বন্দর ব্যবহারকারি প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় চিঠি।
চট্টগ্রাম বন্দরের তথ্য মতে, ২০২১ সালে চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে গড়ে ২ লাখ ৬৮ হাজার টিইউএস কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে সে সংখ্যা গিয়ে দাঁড়ায় ২ লাখ ৯২ হাজারে। ২০২১ সালের জানুয়ারি মাসে কন্টেইনার ওঠানামা হয়েছে ২ লাখ ৮০ হাজার একক। সে বছর অক্টোবর মাসে সর্বোচ্চ কন্টেইনার ওঠানামা হয়েছিলো যার সংখ্যা ছিলো ২ লাখ ৯৫ হাজার।
এছাড়া ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩২ লাখ ১৪ হাজার একক কন্টেইনার উঠানামা হয়েছিলো চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে কন্টেইনার হ্যান্ডেলিং এ করোনার কারণে সবচেয়ে বড়সড় ধাক্কা লেগেছিলো ২০২০ সালে। সে বছর ২৮ লাখ ৩৯ হাজার একক কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিলো। ২০১৯ সালে দেশের প্রধান এই সমুদ্র বন্দর ৩০ লাখ ৮৫ হাজার একক কন্টেইনার ওঠানামা করতে সক্ষম হয়েছিলো।
২০২২ সালে কন্টেইনার হ্যান্ডেলিং বিগত বছরের তুলনায় অনেক বেশি ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছেন বন্দর সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com