মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১৩ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৭.২২ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, পাশাপাশি সুস্থতা বেড়েছে।
করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৩ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১১ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২৪ জন। আজ ১৩ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জন। আগের ২৪ ঘন্টায় ২৭ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৫৮৪ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৯ দশমিক ৩১ শতাংশ। আজ তা কমে হয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৭৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জন। শনাক্তের হার ৯ দশমিক ১৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৯ দশমিক ৩৬ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। গতকাল এই জেলায় ১১ জন মারা গিয়েছিল।
আজ ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ০৮ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com