বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ১লা ফ্রেব্রুয়ারি ভোটগ্রহণ

  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ৩.২৯ পিএম
  • ৪২৯ বার পড়া হয়েছে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। সরস্বতী পূজার দিনে ভোট পড়ায় এতে আপত্তি জানিয়ে আসছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। ৩০শে জানুয়ারি এই নির্বাচন হওয়ার কথা থাকলেও নতুন তারিখ অনুযায়ি ১লা ফ্রেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে। এ দিন সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ভোটের তারিখ পেছানোয় পরীক্ষার সূচিও পরিবর্তন করা হয়েছে।ভোটের তারিখ পেছানো নিয়ে বিভিন্ন সংগঠনের আন্দোলনের মধ্যে শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। দীর্ঘ এ বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভোটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত সাংবাদিকদের অবহিত করেন।

ভোটের তারিখ পরিবর্তন করতে শনিবার কর্মসূচি ঘোষণা করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

ওদিকে, নির্বাচনের তারিখ পেছানোর পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার নিয়েও আপত্তি বাড়ছে। ভোট কেন্দ্র দখল হলে ইভিএমেও কারচুপি সম্ভব নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের এমন বক্তব্য আসার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নির্বাচন নিয়ে তাদের শঙ্কার কথা জানিয়েছেন।

শনিবার সংবাদ সম্মেলন করে ইভিএম বাতিলের দাবি জানিয়েছে বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের শীর্ষ নেতা আ স ম রব বলেন, নির্বাচনে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রতারণার ফাঁদ পেতেছে সরকার ও নির্বাচন কমিশন। আর ইভিএম ভোট চুরির নতুন পদ্ধতি। ইভিএম পদ্ধতি বিতর্কিত এবং সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য। রব বলেন, বাংলাদেশ সংবিধানে নির্বাচন সম্পর্কে প্রকাশ্যে পেপার ব্যালটের কথা বলা হয়েছে। বলা হয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষিত হবে। কিন্তু ইভিএমে ভোট এর গোপনীয়তা থাকেনা। সংবাদ সম্মেলনে বলা হয়, পৃথিবীর বহু উন্নত দেশে ইভিএম চালু হলেও নানা অভিযোগের কারণে তা বাতিল করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com