মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফুলবাড়ীতে ফুল ব্যবসায় ধস।

  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৫৪ পিএম
  • ৫৫৬ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা প্রাদুর্ভাব ও স্কুল কলেজ বন্ধ থাকায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে যে পরিমান ফুল আমদানি করেছিলো ফুল ব্যবসায়ীরা তার অর্ধেও বিক্রয় না হওয়ায় মাথায় হাত পড়েছে ফুলবাড়ী ফুল ব্যবসায়ীদের।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই উপজেলার ফুলের দোকান গুলোতে প্রায় প্রতি বছরেই ৭ থেকে ৮ লক্ষ টাকার ফুল বিক্রয় হয়। কিন্তু এবার স্কুল কলেজ বন্ধ থাকায় ও করোনা বিধি নিষেধের কারনে ফুলের দোকানে ক্রেতার সংখ্যা অনেক কম ফলে ফুল বিক্রয় কম হচ্ছে বলেন জানান এখানকার ফুল ব্যবসায়ীরা।
ফুল ব্যবসায়ী সোহাগ খান বলেন, করোনার প্রাদুর্ভাব পূর্বে স্কুল কলেজ খোলা ছিলো মানুষের মধ্যে একটা স্বস্তি ছিলো সে সময় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্যপক পরিমানে ফুল বিক্রয় হতো। এবছর করোনার তেমন কোন প্রভাব না থাকায় আমরা বেশি করে ফুল আমদানি করেছিলাম। কিন্তু আশানুরুপ ফুল বিক্রয় হয় নাই। অর্ধেকের বেশি ফুল আটকা পড়েছে। এতে পুজি হারানো আশংঙ্খা দেখা দিয়েছে।
ফুল ব্যবসায়ী রুবেল ইসলাম বলেন,এনজিও থেকে ঋন নিয়ে এই ফুলের দোকান দিয়েছি। যে পরিমান ফুল দোকানে তুলেছিলাম তার অর্ধেকের বেশি বিক্রয় হয় নাই। ফুল কাঁচামাল যদি আজ কালের মধ্যে বিক্রয় না হয় তাহলে পচে যাবে। আমি কিভাবে ঋন পরিশোধ করবো ভেবে পাচ্ছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস কে কেন্দ্র করে আমাদের ছেলে মেয়ে ব্যাপরোয়া জীবন যাপন করে থাকে। তাই আজকের এই দিনে আমি ব্যক্তিগতভাবে আমার ছেলে মেয়েদের বাড়ীর থেকে না বের হওয়ার পরামর্শ দিয়েছি। পরিবারের অভিভাবকদের কড়া নজরদারির কারনে ছেলে মেয়েদের এবার বিশ্ব ভালোবাসা দিবস পালনে আনাগ্রহ থাকায় স্থানীয় কফি হাউস গুলোতেও তেমন ভিড় লক্ষ করা যায় নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com