শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ ২স্বর্ণ পাচারকারী আটক

  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ২.৩৭ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ২০ টি স্বর্ণের (৩ কেজি ৮৯১ গ্রাম) বারসহ  ২স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বালুন্ডা কেস্টপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০টি স্বণের বার, একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়।

আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটককৃত স্বর্ণ ও পাচারকারী ২ জনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com