শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

নেত্রকোণায় স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ২.০৯ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

নেত্রকোণায় স্ত্রী হত্যার অপরাধে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে জেলা দায়রা জজ মো. শাহজাহান কবির আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিলন মিয়া জেলার বারহাট্টা উপজেলার বৃ-কালিকা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নেত্রকোণা পৌরশহরের সাতপাই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামী মিলন মিয়া ২০১৬ সালে নরসিংদী জেলায় একটি ফ্রিজের দোকানে চাকরি করার সুবাদে ওই জেলার শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নাছরিন আক্তারের সাথে পরিচয় হয়।

পরে একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৬ সালের ১০ জানুয়ারি মিলন মিয়া ও নাছরিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর তাদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে এবং প্রায় সময়ই স্ত্রী নাছরিন স্বামী মিলন মিয়াকে মারধর করতো বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় স্বামী মিলন মিয়া পরিকল্পনা করে স্ত্রী নাছরিন আক্তারকে প্রথমে ছুরি দিয়ে বুকে একাধিক আঘাত করে এবং পরে তাকে জবাই করে হত্যার পর মৃতদেহ একটি ধানক্ষেতে ফেলে রাখে।

এ ঘটনায় ২০১৭ সালের ২০ আগস্ট নেত্রকোণা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে নাছরিন আক্তারের স্বামী মিলন মিয়াকে একমাত্র আসামী করে একই বছরের ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।  এদিকে আদালত সাক্ষি প্রমাণ শেষে সোমবার এ রায় ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com