সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ৫.৩১ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৭৯১ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৩ জন। মোট শনাক্ত ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা বিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২১ জন। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ১৬ দশমিক ৫০ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭১টি ল্যাবে ৩০ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৯ হাজার ৯০৪টি।

মৃতদের মধ্যে পুরুষ ১২ ও নারী ৮ জন। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৩ জন। রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে দুইজন, বরিশাল একজন ও সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে একজন। এদের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে ও আটজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com