দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসের যাত্রী হালিমা খাতুন এবং সুপারভাইজার আব্দুল জলিল।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি মোহনপুর ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই মারা যান ২জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যায়।