সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

কাউখালীতে করোনার টিকা দিতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আহত-৪.

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৪৬ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে করোনার টিকা দিতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের ষ্টিমার ঘাট এলাকায়।
জানা গেছে, ওই দিন উপজেলা সদরের সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের কাজ চলছিলো। সেখানে টিকা নিতে যায় উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়ে আহত করে সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র রায় জানান, ওই দিন সকালে শিক্ষার্থীদের টিকা প্রদনের কেন্দ্র হিসাবে নির্ধারিত উপজেলা সদরের বালক মাধ্যমিক বিদ্যালয়ে তার ছাত্ররা যায়। তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশেই অন্য একটি বিদ্যালয়ের ছাত্রীদের লাইন ছিলো।

এ জন্য এক ছাত্র টিকা নিয়ে বের হওয়ার সময় যাতে ঐ ছাত্রীদের গায়ে কোন ধরনের টাচ না লাগে তা এড়াতে গিয়ে বালক মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রের গায়ে টাচ লাগে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের কয়েক ছাত্রকে মারধর করে সরকারি বালক বিদ্যালয়ের ছাত্ররা। বিষয়টি তাদের বিদ্যালয়ের শিক্ষকদের জানালে, পরবর্তী কোন ধরনের সংঘর্ষ এড়াতে ওই বিদ্যালয়ের এক শিক্ষক আমার ছাত্রদের এগিয়ে দেন।

কিন্তু তার পরও বালক বিদ্যালয়ের ছাত্ররা স্থানীয় স্টিমার ঘাট এসে আমার ছাত্রদের উপর হামলা করে। এ সময় হামলায় নবম শ্রেণীর ছাত্র মো. সিয়াম হোসেন, এসএসসি পরীক্ষার্থী সাকিল আহম্মেদ, দশম শ্রেণীর ছাত্র শিবলী হাওলাদার, নবম শ্রেণীল ছাত্র সিফাত হোসেন গুরুতর আহত হয়।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, এ ঘটনায় ২ হামলাকারীকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com