শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ভটভটির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ৪.১৬ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সাইকেল আরোহী বাবুল হোসেন (৩৮) নিহত হয়েছেন। নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার নীলকুঠি মোড়ে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে।
বাবুল হোসেন মান্দা উপজেলার প্রসাদপুর ইউপির মটগাড়ি গ্রামের ওমর আলীর ছেলে।
প্রসাদপুর ইউপি’র চেয়ারম্যান আবদুল মতিন মন্ডল জানান, সকালে বাবুল হোসেন তার নিজ গ্রামের বাড়ি থেকে সাইকেল যোগে সতিরহাট বাজারে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭ টার দিকে নীলকুঠি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিঁটকে মহাসড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, সংবাদ পেয়ে ভটভটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হলেও ভটভটির চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবার কোন মামলা না করায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com