সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময় সূচি প্রকাশ করলো বিসিবি

  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ৯.১৭ পিএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি প্রকাশ করেছ  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি দু’টি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বেলা ১১টায় শুরু হওয়া  ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ।
৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের  ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে মিরপুরে। দু’টি খেলাই শুরু বেলা ৩টায়।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে আফগানিস্তান। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ খেলতে যাবার আগে সিলেটে সপ্তাহ খানেকের ক্যাম্প করবে আফগানরা।
২০১৯ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলো আফগানিস্তান। ঐ সফরে জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো আফগানরা।  সে সময়  বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজও খেলেছিলো আফগানিস্তান। চট্টগ্রামে হওয়া ঐ টেস্টটি ২২৪ রানে জিতেছিলো আফগানরা।
আর ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিলো আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com