রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৪৩ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন। এই সময়ে মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ২ দশমিক ৯১ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ। আজ তা কমে হয়েছে ২২ দশমিক ৯৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আজ ৩০ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৩৯ হাজার ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৫২ জন। গতকাল ৪৪ হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৬৯ জন। শনাক্তের হার ১৮ দশমিক ৯৩ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ২ জন করে এবং  বরিশাল বিভাগে ১ জন মারা গেছেন।  তবে  রংপুর  ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৮২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ০৪ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com