শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

হাতিরঝিল এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ১২.০২ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম মোঃ নাইমুল ইসলাম ও মোঃ রানা আহম্মেদ ওরফে জামাল। এসময় তাদের হেফাজত হতে ২৬ কেজি ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি ২০২২) বিকাল ৪:৪০ টায় হাতিরঝিল থানার মধুবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগ এর সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী হাতিরঝিল থানার মধুবাগ ব্রিজের নিচে পাকা রাস্তার উপর গাঁজা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় গোয়েন্দা টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাজাঁসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম এর নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর সার্বিক তত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com