রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ময়মনসিংহে ইউপি নির্বাচনে নৌকার জয়ধ্বনি তে মুখরিত

  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৫৮ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে ময়মনসিংহের দুই উপজেলা ভালুকা ও ফুলপুরে ২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সারোয়ার জাহান। তিনি জানান, ৩১ জানুয়ারি দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। রাতে ভালুকা ও ফুলপুর উপজেলা পরিষদে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১০ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচিতরা হলেন- উথুরা ইউনিয়নে মো. নূরুল ইসলাম, মেদুয়ারীতে জেসমিন নাহার রাণী, ভরাডোবায় শাহ আলম তরফদার, ধীতপুরে লুৎফর রহমান খান সারফুল, ভালুকা সদরে সিহাব আমীন খান, মল্লিকবাড়িতে এসএম আকরাম হোসাইন, ডাকাতিয়ায় হারুনূর রশিদ, কাচিনায় মুশফিকুর রহমান লিটন, হবিরবাড়িতে তোফায়েল আহম্মেদ বাচ্চু, রাজৈ’তে নূরুল ইসলাম বাদশা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিরুনিয়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে শামসুল আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫টিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে নির্বাচিতরা হলেন- রুপসী ইউনিয়নে শাহ সুলতান চৌধুরী, বালিয়া ইউনিয়নে মো. দেলোয়ার মোজাহিদ সরকার, ছনধরা ইউনিয়নে মো. আবুল কালাম আজাদ, ভাইটকান্দি ইউনিয়নে নিয়ে আলাল উদ্দিন আহমেদ এবং সিংহেশ্বর ইউনিয়নে মো. শাহ আলী।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরা হলেন- রামভদ্রপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মো. রোকনুজ্জামান, ফুলপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মো. রেজাউল হক ফকির রাসেল, পয়ারী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মো. মফিজুল ইসলাম, বওলা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মো. মাহবুব আলম ডালিম, রহিমগঞ্জ ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে একরাম হোসেন চৌধুরী পান্না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com