সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইরান শিগগিরই পরমাণু বোমা তৈরি করবে : ইসরাইলের সতর্কবার্তা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০, ১.৩৩ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

ইসরাইলী সেনাবাহিনীর গোয়োন্দা বিভাগ বলছে ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণ পরিশোধিত ইউরেনিয়াম থাকবে যাতে এ বছরের শেষ নাগাদই দেশটি একটি পরমাণু বোমা তৈরি করতে পারবে। ইসরাইলের সেনা গোয়েন্দা কর্মকর্তারা এই হিসেব করেছেন তাঁদের এমন মূল্যায়নের উপর ভিত্তি করে যে একটি পরমাণু বোমা তৈরির জন্য ৪০ কিলোগ্রাম পরিশোধিত ইউরেনিয়ামের নব্বই শতাংশ দরকার। ইরান এরই মধ্যে ঘোষণা করেছে যে তারা এখন মনে করে তারা পরমাণু চুক্তি মানতে বাধ্য নয় এবং তারা ইউরেনিয়াম পরিশোধনের প্রক্রিয়া জোরে শোরে চালিয়ে যাবে । যুক্তরাষ্ট্র ২০১৮ সালেই ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসছে।

তবে ইসরাইলী মূল্যায়নে এটা পাওয়া গেছে যে ইরানের কাছে এমন ক্ষেপনাস্ত্র নেই যা পরমাণু বোমা বহনে সক্ষম। এ দিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু ইরানকে কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন যে ইসরাইল জানে ইরানের পরমাণু কর্মসূচিতে কি হচ্ছে এবং ইসরাইল কখনই ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেব না। তিনি পরমাণু চুক্তি লংঘন করার জন্য ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com