শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

কক্সবাজারের উখিয়া থেকে ৯ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করেছে বিজিবি

  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ১.৪৭ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া থেকে নয় কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। এর আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা। উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর আইসের এই চালান জব্দ করা হয় বলে দাবি বিজিবির।

গতকাল সোমবার রাতে সংবাদ সম্মেলনে কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির জানান, জব্দ করা আইসের পরিমাণ নয় কেজি। বালুখালী কাটাপাহাড় এলাকায় রোহিঙ্গানেতা নবী হোসেনের আস্তানায় অভিযান চালিয়ে এই আইস জব্দ করা হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী জানান, বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে মাদককার বারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারিরা মিয়ানমার সীমান্ত দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নয় কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা।

মেহেদী হোসাইন কবির আরও জানান, ‘গত ১ জানুয়ারি থেকে এক মাসে ৩৪ বিজিবির অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মোট মূল্য ৭০ কোটি টাকা। এ সময়ে ছয় লাখ ৫৪ হাজার ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ কোটি ৬৩ লাখ পাঁচ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com