মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বাড়ানো হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়সীমা

  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ৮.০৬ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

করোনার কারণে এ বছর আর বাড়ানো হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়সীমা।  পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনকেন্দ্রে আগামী সোমবার মাসব্যাপী এই মেলা শেষ হচ্ছে। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকশী এ তথ্য জানিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকশী বলেন বাণিজ্য মেলা নির্ধারিত সময়ে শেষ হবে। এবার মেলার সময় বাড়ানো হবে না। আগামী সোমবার বিকেল ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠান হবে। করোনার কারণে এবার মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী ও গেট ইজারাদার প্রতিষ্ঠানও সময় বাড়ানোর কোনো আনুষ্ঠানিক আবেদন জানায়নি। তাই মেলার সময়সীমা বাড়ছে না।

আগের বছরগুলোতে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় বাড়ানো হতো। সবশেষ ২০১৯ ও ২০২০ সালেও বাড়ানো হয় মেলার সময়সীমা। আর করোনার কারণে ২০২১ সালে বাণিজ্য মেলার আয়োজন করা হয়নি। তবে এ বছর করোনা সংক্রমণের মধ্যে বাণিজ্য মেলা নির্ধারিত সময় পর্যন্ত চললেও বাড়ানো হচ্ছে না সময়সীমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com