সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

রোহিঙ্গা মামলায় জরুরি পদক্ষেপ গ্রহণ প্রশ্নে ২৩ জানুয়ারি আইসিজে’র আদেশ

  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ৫.৪৮ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগ প্রশ্নে জরুরি পদক্ষেপ নেয়া হবে কিনা সে বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালত আগামী ২৩ জানুয়ারি আদেশ দেবে। বুধবার গাম্বিয়ার সরকার টুইটারে দেয়া এক বার্তায় একথা জানায়।
দ্য হেগে অবস্থিত ওই আদালতে মিয়ানমারের পক্ষে শুনানিতে অংশ নেন দেশটির বেসামরিক নেতা ও শান্তিতে নোবেল জয়ী অং সান সুকি যা অনেককে মর্মাহত করে। জাতিসংঘ পর্যবেক্ষকরা জানান, সেখানে সামরিক অভিযানের সময় ব্যাপক দমনপীড়ন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও গণহত্যা চালানোয় প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
গাম্বিয়ার আইন মন্ত্রণালয় বুধবার টুইটার বার্তায় জানায়, আইসিজে আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার মিয়ানমারের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেয়া প্রশ্নে তাদের সিদ্ধান্ত দেবে।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থা, কানাডা ও নেদারল্যান্ডের সহযোগিতায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে।
ডিসেম্বরে অনুষ্ঠিত শুনানিতে গাম্বিয়া ইউএন জেনোসাইড কনভেনশন-১৯৪৮ ভঙ্গ করায় মিয়ানমারকে অভিযুক্ত করে এবং একইসঙ্গে এ ধরণের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ ও গণহত্যার প্রমাণ নষ্ট করার সুযোগ না দেয়ার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানায় ।খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com