সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইরান পারমানবিক চুক্তির শর্তে নেই- বৃটেন-ফ্রান্স–জার্মানী

  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ৪.১৫ পিএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বৃটেন-ফ্রান্স – জার্মানী  মঙ্গলবার ঘোষনা ক’রেছে- ইরান এই যে দু’হাজার পনেরোর পারমানবিক চুক্তি হ’তে হঠে গেলো এতে ক’রে তাদের এখন আর কোনো গত্যন্তর রইলোনা বিষয়টি ঐ রফার আওতাধীন বিরোধ-নিস্পত্তি প্রক্রিয়ায় উপস্থাপন করা ছাড়া। দেশগুলো ব’লছে – যৌথ সর্বাত্মক কর্ম পরিকল্পনার আওতায় দায়দায়িত্ব পূরণ নিয়ে যাই করা দরকার, ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির সঙ্গে বিধিবদ্ধ বানিজ্য সম্পন্ন ক’রতে কাজ করা সহ – তাদের দায় দায়িত্ব পূরণ তারা ক’রেছেই। যৌথ বিবৃতিতে বলা হয় – ইরান ইতিমধ্যে ঐ যৌথ সর্বাত্মক কর্ম পরিকল্পনা JCPOA-র অন্তর্গত বিধিবিধান লংঘন ক’রেই চ’লেছে এবং পারমানবিক চুক্তি বিষয়ক বিধিবিধানের সঙ্গে ইরানের কাজকর্ম সঙ্গতিপূর্ণ নয় ব’লে এক বিবৃতিতে বলা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ যারিফ ব’লেছেন – ঐ তিন য়ুরোপিয় দেশ যুক্তরাষ্ট্রের মোড়োলিপনার সামনে মাথা নত ক’রেছে বলা যায়। যারিফ তাঁর ঐ টুইটবার্তায় বলেন – ঐ তিন য়ুরোপিয় দেশ যৌথ সর্বাত্মক কর্ম পরিকল্পনা JCPOA-কে রক্ষা করতে পারে কিন্তু সেটা ঐ মোড়োলিপনা বা পেশী প্রদর্শনের তোষামোদি ক’রে নয়।

বৃটেন-ফ্রান্স-জার্মানী তাদের উদ্বেগ-উৎকন্ঠা পুনর্ব্যক্ত ক’রে ব’লেছে – এই যে তারা রফার আওতাধীন বিরোধ-নিস্পত্তি প্রক্রিয়ায় উপস্থাপন করার শরনাপন্ন হ’চ্ছে এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্রেরই কর্মকৌশলকে সমর্থন জানাচ্ছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com