শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

নওগাঁয় এন এস আই এর সহযোগিতায় অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয় চক্রের মূল হোতাসহ আটক ২জন

  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ৬.৫২ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয় চক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

শনিবার (২২ জানুয়ারি) শহরের গোস্তহাটির মোড় ও আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্ৰামে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের আব্দুস শুকুর ছেলে সারোয়ার হোসেন ডলার (৩০) এবং একই গ্রামের সামসুল আলম খন্দকার এর ছেলে রাকিবুল ইসলাম খন্দকার রকি (২৫)।

রোববার (২২ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়-রাকিবুল ইসলাম খন্দকার রকি এবং সারোয়ার হোসেন ডলার দীর্ঘদিন যাবৎ অবৈধ বিটকয়েন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার তথ্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নিকট আসে। এ অভিযোগের প্রেক্ষিতে এনএসআই এবং ডিবি পুলিশ অভিযান চালিয়ে আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের নিজ বাসা থেকে বিটকয়েন চক্রের মূলহোতা রাকিবুল ইসলাম খন্দকার রকিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিটকয়েন চক্রের সমন্বয়কারী সারোয়ার হোসেন ডলারকে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে আটক করে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়-সর্বশেষ বিটকয়েন বিক্রির ১ লাখ ৮২ হাজার ইউএস ডলার যার মূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা লেনদেনের জন্য সারোয়ার হোসেন ডলারের ব্যাংক এশিয়া এর স্বাধীন মাস্টার কার্ড (নম্বর- ৫৪১১৭৩০১০০৩১২৮৬১) ব্যবহার করে। বিটকয়েন বিক্রয় হলে একাউন্টে অনেক টাকা জমা হবে লোভ দেখিয়ে তারা অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি প্রাথমিক ভাবে জানা যায়।

এছাড়াও একটি বিটকয়েনের মূল্য ৩৫ লাখ টাকা বলে প্রচারণা করে আসতেছিল। এবং এই বিটকয়েন ক্রয়ের জন্য তাদের টাকার প্রয়োজন বলে লোকজনদের প্রলোভন দেখিয়ে টাকা নেয়। এতে ভুক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ বিটকয়েন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে তারা স্বীকার করে।

তাদের বিরুদ্ধে আত্রাই থানায় প্রতারনার মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com