রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে নৌকার প্রার্থীর পক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ৭.৫৪ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

মুহম্মদ আবুল বাশারঃ  ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে লক্ষীগঞ্জ বাজারে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ফরিদ মিয়াকেপাশ করার লক্ষ্যে গত শুক্রবার লক্ষীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সরজুল ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মতিউর রহমান মতি। প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন সবাই এক সাথে কাজ করে আগামী ৭ ফেব্রুয়ারী আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফরিদ মিয়া কে সমর্থন দিয়ে নৌকাকে পাশ করার জন্য আহবান করেন। এ সময় নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফরিদ মিয়া তার বক্তব্যে বলেন সবাই মিলে আমাকে পাশ করালে আমি সকলকে নিয়ে কাজ করবো । (ইনশাআল্লাহ)আমার জন্য সকলেই দোয়া করবেন। সার্বিক সহযোগিতায় মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা মোঃ একরাম হোসেন বাচ্চু। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুসছালাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন, উপজেলা যুবলীগের সাবেগ যুগ্ম আহবায়ক কামরুল হাসান জুয়েল,লক্ষীগঞ্জ বাজারের ব্যবসায়ী সাবেক যুবলীগ নেতা মোঃ হারেস উদ্দিন সরকার, মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান রতন, মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হক স্বপন, আলমগীর মনসুর বাবুল, সাবেক যুবলীগ নেতা হেলাল উদ্দিন এবং প্রত্যেক ওয়ার্ডযুবলীগের সভাপতি-সম্পাদক সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com