বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৯ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ১১.৩৩ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৯ হাজার ২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩৬ লাখ ৩২ হাজার ৮৬৬ জন। এর আগে গতকাল শুক্রবার ৮ হাজার ৮৫৭ জনের মৃত্যু এবং ৩৪ লাখ ৫৯ হাজার ৭৯৪ জন রোগী শনাক্ত হয়েছিল।বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস আজ শনিবার (২২ জানুয়ারি) সকালে এসব তথ্য জানায়ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৩ হাজার ১৬০ জনের।এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৩৬ জন এবং মারা গেছে ২ হাজার ৭৭৭ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে পাশের দেশ ভারত থাকলেও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ায় মৃত্যু সংখ্যা ৬৯২ জন এবং আক্রান্ত ৪৯ হাজার ৫১৩ জন। অপরদিকে ভারতে মৃত্যু ৪৮৯ জন এবং আক্রান্ত ৩ লাখ ৩৫ হাজার ৪৫৮ জন।যুক্তরাজ্যে আক্রান্ত ৯৫ হাজার ৭৮৭ জন, মৃত্যু ২৮৮ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ১০৬ জন ও মৃত্যু ৩৭৩ জন। ফ্রান্সে আক্রান্ত ৪ লাখ ৮৫১ জন ও মৃত্যু ২৩৩ জন। কলম্বিয়ায় আক্রান্ত ৩১ হাজার ৩৯ জন ও মৃত্যু ১৯৭ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন ও মৃত্যু ১৭৫ জন। ব্রাজিলে মৃত্যু ৩৯৬ জন ও আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৮২০ জন।এছাড়া তুরস্কে ১৮১ জন, স্পেনে ১৪২, আর্জেন্টিনা ১৬০, কলম্বিয়িা ১৯৭, মেক্সিকোতে ২৭৮জন, পোল্যান্ডে ২৪৮, ইউক্রেন ১৫০, দক্ষিণ অফ্রিকা ১০৩, ফিলিপাইন ১৫৬, কানাডায় ১৪৯, পেরু ১২৬, ভিয়েতনামে ১৭৭ এবং গ্রিসে ১১০ জন মারা গেছে। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com