সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ফাইজার – বায়োএনটেক কোভিড-১৯ টিকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেওয়ার সুপারিশ

  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ১০.৩২ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

বিশ্বস্বাস্থ্য সংস্থার উপদেষ্টা প্যানেল শুক্রবার ফাইজার – বায়োএনটেক কোভিড-১৯ টিকার স্বল্প পরিমাণের একটি ডোজ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেওয়ারসুপারিশ করেছে।

এই সুপারিশের আগে এ সপ্তাহে বিশ্বস্বাস্থ্য সংস্থার টিকাকরণ সম্পর্কিত স্ট্র্যাটেজিক এডভাইজারি গ্রুপ অফ এক্সপার্ট বা কৌশলগত উপদেষ্টা দলের বিশেষজ্ঞদের বৈঠকে পরে এই কোম্পানির টিকা মূল্যায়ন করে।ডব্লিউএইচও এর আগে ১২ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়ার সুপারিশ করেছিল।

শুক্রবার একটি ভার্চুয়াল ব্রিফিংয়ের সময় এসএজিই-এর চেয়ারম্যান আলেজান্দ্রো ক্রাভিওটো সাংবাদিকদের বলেন, কমিটির মতে ৫-১১ বছর বয়সীদের টিকা দানের ক্ষেত্রে কম অগ্রাধিকার দেওয়া উচিত। তবে কেবল মাত্র ঐ সব শিশু যাদের আগে থেকে কোন স্বাস্থ্যগত সমস্যা আছে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমেই টিকা দিতে হবে।

কম বয়সী জনগোষ্ঠীর জন্য প্রস্তাবিত ডোজ হচ্ছে ৩০ মাইক্রোগ্রামের পরিবর্তে ১০ মাইক্রোগ্রাম।

ক্রাভিওটো বলেন, প্যানেল আরও সুপারিশ করছে যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার ৪ থেকে ৬ মাস পরে বুস্টার ডোজ নেওয়া উচিত। তিনি বলেন, স্বাস্থ্য এবং অন্যান্য ফ্রন্টলাইনে কর্মরত কর্মীদের সাথেই বয়স্কদেরও বুস্টারের জন্য অগ্রাধিকার দেওয়া উচিত।

[এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টারস থেকে প্রাপ্ত]

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com